বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার খুঁড়িয়াখালী গ্রাম থেকে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
রোরবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে হরিণটি স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।
খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা শরীরে হরিণটি বাড়িতে ঢুকে পড়ে এবং পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে সেটিকে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু স্বভাবের। হঠাৎ আতঙ্কজনক পরিস্থিতিতে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তবে প্রশিক্ষিত দলের তৎপরতায় হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com