পাকিস্তানের পেসার হারিস রউফ তার সতীর্থ বাবর আজমকে ‘বিশ্বমানের ব্যাটার’ বলে প্রশংসায় ভাসিয়েছেন। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে বল করতে পারাটাও তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন।
সম্প্রতি বিগ ব্যাশ লিগে তিনজনই ভিন্ন দলে খেলতে গিয়ে মুখোমুখি হন। রউফ খেলেছেন মেলবোর্ন স্টারসের হয়ে, আর বাবর আজম ও রিজওয়ান খেলেছেন যথাক্রমে সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে।
এক সাক্ষাৎকারে রউফ বলেন, ‘বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে বল করতে সব সময়ই ভালো লাগে। বাবর একজন বিশ্বমানের ব্যাটার।’
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফ খেলেননি, তবে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন। মিরপুরে তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ খেলেই ৬ উইকেট নেন তিনি, যেখানে তার গড় ছিল মাত্র ১৩।
এখন এই তিন তারকাই খেলছেন পিএসএলের ২০২৬ আসরে। রউফ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। অন্যদিকে বাবর আজম নেতৃত্ব দিচ্ছেন পেশওয়ার জালমিকে এবং মোহাম্মদ রিজওয়ান আছেন রাওয়াল পিন্ডিজের অধিনায়ক হিসেবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com