1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২ সময়

বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক ঢাকার সময় পত্রিকার বার্তা সম্পাদক মোঃ গাজী মনিরুজ্জামান মনির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঠবাড়িয়া থেকে মংলা নিজ বাড়ীতে আসার পথে রাস্তার ওপর এলোমেলোভাবে ফেলে রাখা পাথরের কারণে তার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১৬ নভেম্বর ২০২৫) রাত ৮টার দিকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তার মাঝখানে থাকা পাথর শনাক্ত করতে না পেরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়েন। এতে তার কপাল, হাঁটু, চোখ, হাত ও পায়ে গভীর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ক্ষোভ

সড়কে এভাবে পাথর ফেলে রাখাকে স্থানীয়রা সরাসরি অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে দেখছেন। তাদের অভিযোগ—যানবাহন চলাচলের পথে এ ধরনের বিপজ্জনক অবস্থা নিয়মিতই দেখা যায়, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

দ্রুত আরোগ্য কামনা

দৈনিক ঢাকার সময় পরিবারের পক্ষ থেকে মোঃ গাজী মনিরুজ্জামান মনির দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd