বালিয়াডাঙ্গীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ভাটা অপসারণ
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,,হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত অবৈধ আরএবি ব্রিকস নামের ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ভাটাটির মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভাটাটি তাৎক্ষণিকভাবে গুঁড়িয়ে অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে সহকারী পরিচালক মো. তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী, পুলিশ সদস্য, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
জনস্বার্থে পরিবেশ ও আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com