বালিয়াডাঙ্গীতে ডিবির অভিযানে কবরস্থান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারমুখী সড়কের পাশের কবরস্থান এলাকায় সন্দেহজনক কিছু অস্ত্র পড়ে থাকার খবর পায় ডিবি পুলিশ। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—বিদেশে তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং মোট ১৭ রাউন্ড তাজা গুলি। এর মধ্যে একটি ৭.৬৫ এমএম বোরের পিস্তল, সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি ছিল বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং এগুলো কী উদ্দেশ্যে ও কারা সেখানে রেখে গেছে—তা জানতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, “জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com