বিএনপি আপনাদের নিরাপদ আশ্রয় দিবে
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পথসভা, দোয়া মাহফিল, সনাতন ধর্মীদের কীর্তন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি শুরু করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম সহ দলের বিভিন্ন নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।
কালিয়াকৈরের গোলয়া দূর্গা মন্দির প্রাঙ্গণে লীলা কীর্তন অনুষ্ঠানে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মেয়র মজিবুর রহমান বলেন, আমি দুঃসময়ে হিন্দু ভাইদের পাশে ছিলাম ও আগামী দিনগুলোতে থাকব। আমি রাজ পরিবারের সদস্য নই। আমার কোন টাকা পয়সা নেই। টাকার প্রতিযোগিতায় পারব না। আমার বুকভরা ভালোবাসা আছে। ভালোবাসার প্রতিযোগিতায় নামতে আমি রাজি আছি। যারা টাকার প্রতিযোগিতা করে তারা জনগনকে ভালোবাসে না। টাকার প্রতিযোগিতা যারা করে তারা ক্ষমতার দাফট দেখিয়ে সব দখল করে নিতে পারে।
বিএনপির কাছে আপনারা নিরাপদ থাকবেন। শুধু কথা বলে নয়, বিএনপি কাজ করে প্রমান করে দিবে। বিএনপি হিন্দুদের সবচেয়ে বড় আশ্রয় দাতা। আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই। নির্বাচনে বিজয়ের পর আমার কাছে আপনাদের যেতে হবে হবে না। যে কোন প্রয়োজনে আমিই আপনাদের কাছে আসব। এখনো অনেকেই সন্দেহ করেন নির্বাচন হবে না। সেই আশা মন থেকে মুছে ফেলুন। বাংলার মাটিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে আপনার ভোট দিবেন । নির্বাচনের ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে থাকবে
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com