1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচি।

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪ সময়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচি।

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রদলের আয়োজনে পথচারী, রিকশাচালক, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল মাহমুদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুজন রায়, উপজেলা ছাত্রদল নেতা ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি, আলমগীর হোসাইন, মোঃ নাজমুল ইসলাম, নিলয় মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল, পাল্টাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তারিকুল, সাদিকুল, লিটনসহ আরও অনেকে।

এ প্রসঙ্গে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় আমরা খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।”
তিনি আরও বলেন, “আমরা তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd