বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ শহরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহরে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত র্যালিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, সদর উপজেলা আমীর মাওলানা কারী নজরুল ইসলাম এবং কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আব্দুল হকের নেতৃত্বে বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্লোগানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com