বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
'ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ—এটাই আমাদের অঙ্গীকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ টিম।
শুক্রবার (৭ আগস্ট) সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এ সময় অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, "আমাদের কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নিজ নিজ দায়িত্ববোধ থেকে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।"
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "চলুন সবাই ঐক্যবদ্ধ হই, পরিচ্ছন্ন জীবন ও উন্মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এ দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।"
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com