বিতরণ
এমপি আমীর এজাজ খান: পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যাও জরুরি
স্টাফ রিপোর্টার, খুলনা:
পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় প্রায় দুই হাজার কৃষকের মাঝে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘রিভাইজড বারি ট্রি প্রোগ্রাম’-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে কৃষকদের আধুনিক ফলদ গাছের চাষ ও পরিচর্যা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
ডুমুরিয়া উপজেলার একটি মসজিদ প্রাঙ্গণ এবং বটিয়াঘাটা উপজেলার নর নারায়ণ মন্দির প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে চারা তুলে দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে কৃষক পরিবার অর্থনৈতিকভাবেও লাভবান হবে। পরে তিনি একটি কদবেল গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সারেজমিন গবেষণা বিভাগের খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস. এম. ফেরদৌস।
চারা বিতরণের আগে কৃষকদের ফলদ গাছের চারা রোপণ, পরিচর্যা, রোগবালাই দমন ও উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন সারেজমিন গবেষণা বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. মহসিন উদ্দিন, তাসজীন সুরাইয়া মুনমুন, মুশতাফা কামাল শাহাদাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট খায়রুল ইসলাম, মো. আসাদুজ্জামান, স্বপন রায়, মশিউর রহমান, বিপুল কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা ধ্রুব জ্যোতি, দীপাল কুমার মণ্ডলসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কৃষক।
জানা গেছে, প্রধান উপদেষ্টার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম–এক্সটেনশন অ্যান্ড রিসার্চ (NATP-ER) প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সারেজমিন গবেষণা বিভাগ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত কদবেল, কাঁঠাল, আম ও মাল্টাসহ বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com