বিদেশি পিস্তল ও গুলি সহ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতেই বুধবার ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোহান রশিদ দুরুদ মাগুরা পৌরসভার তাঁতিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হারুনার রশিদের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com