বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, শালিখায় শোকের ছায়া
সুমন সাহা শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুকুরিয়া গ্রামের বাসিন্দা অপূর্ব বিশ্বাস (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি মৃত অমল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
অপূর্ব বিশ্বাস আড়পাড়া বাজারের বিশিষ্ট আলু ব্যবসায়ী অনুর প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দায়িত্বশীল ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে পুকুরিয়া গ্রাম, আড়পাড়া বাজার এবং আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com