বিশিষ্ট নাট্য অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতার ইন্তেকাল
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা (খানাবাড়ী) এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতা মোঃ ওহিদুল্লাহ (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মরহুমের জানাজা একই দিন মাগরিবের নামাজের পর খানাবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার ইমামতি করেন বায়তুল আরাফাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আব্বাস উদ্দিন।
জানাজা শেষে মরহুমকে মহেশ্বরপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com