1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বিশ্বকাপ জিতবে কে? ভবিষ্যদ্বাণী করল অপ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫ সময়

 

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এক প্রশ্ন—কে জিতবে বিশ্বকাপ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ১০ হাজারবার টুর্নামেন্ট সিমুলেশন চালিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

 

আর তাদের পূর্বাভাস বলছে, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার স্পেন।

অপ্টার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ, যা অংশগ্রহণকারী ৪৮ দলের মধ্যে সর্বোচ্চ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন দলটি তরুণ তারকা লামিনে ইয়ামাল, অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি এবং শক্তিশালী স্কোয়াডের কারণে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে বলে মনে করছে সুপারকম্পিউটার।স্পেনের পরেই রয়েছে ফ্রান্স।

 

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ১১.২ শতাংশ, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ১০.৪ শতাংশ।

শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগালও। ক্রিস্তিয়ানো রোনালদোর দলকে ৭ শতাংশ সম্ভাবনা দিয়েছে অপ্টা।

 

এরপর রয়েছে ব্রাজিল (৬.৬ শতাংশ) এবং জার্মানি (৫.১ শতাংশ)।

অন্যদিকে নেদারল্যান্ডস, নরওয়ে, বেলজিয়াম, কলম্বিয়া ও মরক্কোকে ‘ডার্ক হর্স’ হিসেবে দেখছে সুপারকম্পিউটার। বিশেষ করে আর্লিং হালান্ডের নরওয়ে এবং আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মরক্কো চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে আয়োজক দেশগুলোর সম্ভাবনা খুব উজ্জ্বল নয়। যুক্তরাষ্ট্রের শিরোপা জয়ের সম্ভাবনা ১.২ শতাংশ, মেক্সিকোর ১ শতাংশ এবং কানাডার সম্ভাবনা ১ শতাংশেরও কম।

 

অপ্টার ১০ হাজার সিমুলেশনের ফলাফল বলছে, ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেন। তবে ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনাও খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ফলে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অনিশ্চিত আসর হতে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd