বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা
টেকসই উন্নয়নে জনসংখ্যা ব্যবস্থাপনা ও তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সুষ্ঠু জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন এবং তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা সেবার আরও সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com