বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের খ্রিস্টান পাড়ায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা নং-১৭ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) এর ভিত্তিতে গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ঘোড়াবান্দ গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ মনি (৩৫) এবং রুস্তম আলীর ছেলে মোঃ রওশন আলী (৩০)। গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টান পল্লীতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং শ্মশানকালী মন্দির ভেঙে গুঁড়িয়ে দেয়। এছাড়া কালী মূর্তি ভেঙে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com