বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’–এর নামে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের একটি প্রকল্পের নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS) নামে একটি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা জমা দিয়েছেন বলেও জানা গেছে। তবে প্রকল্পের সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি।
ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল দাবি করেন, টাকা লেনদেনের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com