বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ের ১ম সারির সুপারভাইজার ও টিকাদান কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হাম-রুবেলা নির্মূলে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমকে শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দায়িত্ববোধ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে “হাম টিকাদান ক্যাম্পেইন” বিষয়ক বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ অমৃত সরকার এবং মেডিকেল অফিসার (এমওআইসিটি) ডাঃ আবু বক্কর সিদ্দিক।
প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে SI, AHI, SACMO, স্ট্যাটিস্টিশিয়ান, TLCA, MT-EPI, FPI, HA এবং টিকাদান কর্মী/ভ্যাকসিনেটররা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ, দিনাজপুরের আয়োজনে এবং স্বাস্থ্য সেবা বিভাগ ও ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরও জোরদার হবে এবং হাম-রুবেলা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com