কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বুড়িচং উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের (৬০)-কে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক আবু তাহের বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে আবু তাহেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে এখন আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com