বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল
মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ। সভাপতির বক্তব্যে তিনি বলেন:
"বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের এক মূর্ত প্রতীক। স্বাধীনতার ঘোষক ও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তিনি আজীবন দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশ এক অবিসংবাদিত অভিভাবককে হারালো। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তায়ালার কাছে তার জান্নাতুল ফেরদাউস কামনা করছি।"
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের। উক্ত দোয়া মাহফিলে সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
অলিউল্লাহ খান রতন – সিনিয়র সহ-সভাপতি
মিনহাজ নবী পলাশ খান – সহ-সভাপতি
আফরিন সুলতানা কলি – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
আলামিন খন্দকার – অর্থ সম্পাদক
কাজী আরিফ – দপ্তর সম্পাদক
মোঃ হাবিব খান –ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি (দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন)
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরবর্তী সময়ে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com