বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ এর অংশ হিসেবে নয়নকে আটক করা হয়েছে।
তবে নয়নকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাতেই থানা এলাকায় জড়ো হতে থাকেন তারা। পরবর্তীতে শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি নামেন তারা।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নয়নকে সম্মুখ সারির জুলাই যোদ্ধা দাবি করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন মাহদী হাসান। একপর্যায়ে টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল ৩টার দিকে অভিভাবকের জিম্মায় নয়নকে ছেড়ে দেয় পুলিশ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com