বোয়ালমারীতে ডিবি পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বোয়ালমারী থানার কামারগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দক্ষিণ কামারগ্রাম গ্রামের মুন্নু শেখের ছেলে মো. মামুন শেখ (৩০) এবং সোলনা গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে মো. হোসাইন মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com