ব্রাহ্মণবাড়িয়ায় আবারও গু/লাগু/লি, যুবক গু/লিবিদ্ধ
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
মো: হাবিব খানঁ
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গু/লিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাগরকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গণমাধ্যম কর্মীদের স্থানীয়রা জানান, মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়ায় গু/লাগু/লির ঘটনা ঘটে। তবে ঠিক কী বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান৷
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com