ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), জেলা কার্যালয়। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ১৭:০০ ঘটিকা থেকে ১৭:৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:
১. মোঃ রহিছ মিয়া (৫৮), পিতা- দারু মিয়া।
২. মোঃ ফারুক মিয়া (৪০), পিতা- মৃত মোঃ মজিদ মিয়া।
৩. মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা- মৃত হেকমত মিয়া।
অভিযান ও বিচারিক ব্যবস্থা:
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের তল্লাশি করে মোট ১৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এন. এম. কায়সার এবং জনাবা রোমানা আক্তার উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদ্বয় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com