ব্রাহ্মণবাড়িয়ায় ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
(ব্রাক্ষনবাড়িয়া সদর)
২৯ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ হোসনে আরা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
অভিযানের বিবরণ
গতকাল ২৮ জানুয়ারি (বুধবার) দুপুর ১২:০০ থেকে ১২:৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল সদর থানাধীন কোড্ডা বড় ব্রীজের পূর্বপাশে আখাউড়া বাইপাস হতে সুলতানপুরগামী রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়
আটককৃত হোসনে আরা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কৈলাগ ইউনিয়নের দক্ষিণ কৈলাগ বন্দেরবাড়ি (করিম চেয়ারম্যানের বাড়ি) এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী। তার পিতার নাম মৃত রহমত আলী এবং মাতার নাম মৃত বানেছা বেগম।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদক নির্মূলে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com