ভাঙ্গায় অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মৃত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা বাজার এলাকায় অজ্ঞাতনামা এক ভবঘুরে ব্যক্তির (প্রায় ৬০) মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বাকপুরা বাজার সংলগ্ন শহিদুল হক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়কের ওপর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি দীর্ঘ প্রায় দুই বছর ধরে বাকপুরা বাজার ও আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন। তিনি বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com