ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ১
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় কভার ভ্যানের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও একজন আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে মধ্য হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব মোল্লা (৭০) ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা। আহত অটোভ্যান চালক বজলু মৃধা (৪৫) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৪৪) অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তোরাব মোল্লা ও চালক বজলু মৃধা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত কার্যক্রম শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কভার ভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, কভার ভ্যানের চালকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com