পাবনার ভাঙ্গুড়ায় জিহাদ হোসেন (৪) নামে এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছেন এলাকাবাসী। বুধবার (৩ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের নানার বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার (৩১ মে) বিকেল থেকে সে নিখোঁজ ছিল। সে উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জিহাদের বাবা জাফর ইকবাল ঢাকায় চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসে গত শনিবার (৩০ মে) স্ত্রী-সন্তান নিয়ে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন।
পরদিন রবিবার বিকেলে জিহাদ নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপর সন্ধ্যা থেকে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাবা পরদিন ভাঙ্গুড়া থানায় জিডি করেন।
পরে বুধবার সকালে জিহাদ নিখোঁজ হওয়া স্থানের পাশে একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এতে এলাকার লোকজন ডোবাতে খোঁজাখুঁজি করে জিহাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের পরে জানা যাবে কিভাবে শিশুটি মারা গিয়েছে।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com