ভালুকায় দিপুকে পিটি য়ে ও আগুনে পুড়িয়ে হত্যা পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের দেখভাল এর দায়িত্ব নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ধীন মোকামিয়াকান্দা গ্ৰামে নিহত দিপুর শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে গভীর সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন বলেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ কর্তৃক ৫ জন এবং র্যাব কর্তৃক ৭ জন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত দিপুর পরিবারের খোজ খবর নিয়াছেন এবং মানবিক সহায়তা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও ঘটনায় জড়িতদের বিচা র এর আওতায় আনা হবে বলে তারা আশ্বস্ত করেন। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান , সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল মোঃ রাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com