ভিপি নুরুল হক নূরের পক্ষে ভোট চাইলেন ইশরাক হোসেন।
মোঃ মাইনুদ্দিন শিকদার
বিশেষ প্রতিনিধি।
পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষে ভোট চাইলেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পুএ ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ইন্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন ভিপি নুরুল হক নূর আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, তিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন জেল খেটেছেন।
ইশরাক হোসেন আরো বলেন আন্দোলনের সময় ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করে পরিত্যক্ত ভবনের একটি রুমে রাখা হয়েছিলো তখন আমি জেলখানায় ছিলাম আমি জেল সুপারকে বলে সেখান থেকে আমার রুমে নিয়ে আসি এবং সেই রাতে সে আমার সাথে ছিলেন এবং আরো কয়েকজন ছিলেন উওরের আমিনুল ভাই,এস এম জাহাঙ্গীর ভাইও ছিলেন।
একজনের খাবার আমরা ভাগ করে চার জনে মিলে খাই। তখন কারফিউ চলছিল বাইরে থেকে খাবার যাচ্ছে না যাওয়ার পরিবেশও ছিলো না। ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন আপনাদের মাধ্যমে আমি পটুয়াখালী-৩ বাসির উদ্দেশ্য বলবো আগামী ১২ তারিখ আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে ভিপি নুরুল হক নূরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com