ভুয়া ভোটার এবং নির্বাচন পরিচালনা কমিটির পক্ষপাতিত্তমূলক আচরণের অভিযোগ এনে
শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদপ্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ও ভোটবর্জনের ঘোষনা
মো মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে ভোট বর্জনের ঘোষনা দিলেন নির্বাচনে সভাপতি প্রার্থী আকতার হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদপ্রার্থী শেখ আসাদুল কবির চঞ্চল। ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শিরোমনি বাজারে সাবেক বণিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে শেখ আকতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেনের আপন ছোট ভাই সভাপতি প্রার্থী হিসাবে নির্বাচন করায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পক্ষপাতমূলক আচারন করছে। তাছাড়াও ব্যাপোক সংখ্যক ভুয়া ভোটার তৈরী করা হয়েছে। এ বিষয়টি আমরা প্রমাণ সহ নির্বাচন পরিচালনা কমিটি এবং শ্রম পরিচালক দপ্তর লিখিত ভাবে জানিয়ে অবিলম্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানকে প্রত্যাহার এবং ভুয়া ভোটার বাতিলের দাবী জানিয়েছি। লিখিত অভিযোগে আকতার হোসেন বলেন, গত ২৩/১০/২৫ তারিখ লিখিত ভাবে জানানোর পরও আমাদের ন্যায় সঙ্গত দাবীর প্রতি কোন কর্ণপাত না করায় আগামী ২৫ নভেম্বর শিরোমণি বাজার বনিক সমিতির নির্বাচন সুষ্ট ও নিরোপেক্ষ এবং শান্তিপুর্ণ ভোটগ্রহণ অন্তরায় হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় অভিযোগের কোন সমাধান না করায় সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদের প্রার্থীতা প্রত্যাহার করে ভোট বর্জনের ঘোষনা দিচ্ছি। সাংবাদিক সম্মেলনে সভাপতি প্রার্থী আরও বলেন ভোটার তালিকা প্রনয়নের দায়িত্ব এডহক কমিটি ভোটার তালিকা করে ১০৮৮ জনের খসড়া নামের তালিকা প্রকাশ করে। এই তালিকায় অগনিত ভুয়া ভোটার দেখা যাচ্ছে উল্লেখ করে এডহক কমিটির নিকট লিখিত অভিযোগ করি। অভিযোগ শুনানী না করে নির্বাচন কমিশন ১২৬৬ জন ভোটারের চুড়ান্ত ভোটারের তালিকা প্রকাশ করে। বিষয়টি বিভাগীয় শ্রম অধিদপ্তরে ভোটার তালিকায় অনিয়ম ও নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে অপসারনের করে একাধিক ব্যবসায়ী অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম অধিদপ্তর এডহক কমিটির আহব্বায়ক ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোেগ সমূহ নিষ্পত্তিপূর্বক নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য চিঠি প্রদান করে। সেই চিঠিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আজ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন বাজার বনিক সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আসাদুল কবির চঞ্চল,বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এস এম আসাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শেখ মইনুল ইসলাম, কার্যকরী সভাপতি শেখ ইবাদাত হোসেন, বাজারের ব্যবসায়ী মীর সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম। সাংবাদিক সম্মেলনের পরে সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্প্দাক পদের তিন প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির অফিসে গিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com