ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে ভূমি জালিয়াতি, জাল দলিল সৃষ্টি ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লিয়াকত মিয়া ও তার ভাই।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিয়াকত মিয়া ও তার ভাই অভিযোগ করেন, প্রতিপক্ষ মো. রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম আপন দুই ভাই দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র ও ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রি করে আসছেন। তারা অভিযোগ করেন, প্রকৃত মালিক হিসেবে নিজেদের সম্পত্তি দখলে নিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ ঘটনায় মামলা করলে মামলা তুলে নিতে তাদের ঘুমন্ত অবস্থায় হত্যা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, জাল দলিল ও মিথ্যা তথ্য ব্যবহার করে তাদের সম্পত্তির মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিয়াকত মিয়া ও তার ভাই তাদের সম্পত্তি ফিরে পাওয়া, ভূমি জালিয়াতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com