1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২ সময়

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমান।

 

নির্বাচন কমিশনে পৌঁছে ভোটার তালিকায় নাম লেখান তিনি। সেখানে আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

 

তার এনআইডি পেতে ‘সর্বোচ্চ এক দিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইতিমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd