ভোট কিনতে আসবো আমি
তাছলিমা আক্তার মুক্তা
নির্বাচনকে সামনে রেখে
সবার মুখেই মধু ,
মধু তো নয় প্রতিশ্রুতির
আশ্চর্যময় জাদু ।
যা চাওয়ার এখুনি চাও
পরে কি আর পাবি ?
বিরিয়ানি চা কফিতে
একটা ভোটের দাবি ।
ভোট'টা পেলে করবো সেবা
আম জনতার ভাই ,
আমার মতো জনদরদী
বাংলাদেশ নাই ।
রাস্তা ঘাটের উন্নতি আর
সস্তায় পাবে চাল ,
চাঁদাবাজি কেউ করলে
গাল করিবো লাল ।
সবজি বাজার সস্তা করতে
কৃষককে ধরাবো হাল ,
বিদেশি পূণ্যের ভ্যাট বাড়িয়ে
হইবো মালামাল ।
গ্যাস বিদ্যুৎ বিক্রি করবো
বিদেশি ক্রেতা পেলে ,
আয়ের অনুপাত ভাগাভাগি
করবো সকল নেতা মিলে।
ভুল করো'না ভাই বোনেরা
ভোট দিয়ো যাচাই করে ,
ভোট কিনতে আসবো আমি
সবার ঘরে ঘরে ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com