ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মো: জাহাঙ্গীর হোসেনকে আইডি কার্ড প্রদান
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত মো: জাহাঙ্গীর হোসেন-কে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইডি কার্ড পরিয়ে দেন খানজাহান আলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোসাররফ হোসেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল S7-এর চেয়ারম্যান শেখ শাহীন, চ্যানেল S7-এর এ্যাডমিন তানভীর তপন, চ্যানেল S7-এর বিশেষ প্রতিনিধি আক্তার হোসেন বাবলু এবং দৈনিক ঢাকার সময়-এর বার্তা সম্পাদক মো: মামুন মোল্লা।
বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণমাধ্যমের মূল শক্তি। তারা আশা প্রকাশ করেন, মো: জাহাঙ্গীর হোসেন তার পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে ভোরের চেতনা পত্রিকার সুনাম আরও বৃদ্ধি করবেন।
এ উপলক্ষে মো: জাহাঙ্গীর হোসেন তাঁকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করায় ভোরের চেতনা পত্রিকার সম্মানিত ইডিটর ও পাবলিশার মো: সফিকুল ইসলাম সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি পত্রিকার নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com