চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দুই দফায় তাদের আটক করা হয়।
পরে আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনায় সোমবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি।
আটকরা বাংলাদেশের যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও ঝালকাঠি জেলার বাসিন্দা।
বিজিবি ও পুলিশ জানায়, সোমবার ভোরে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/৫ এস এর নিকট দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে পাঁচজন শিশু, ১০ জন নারী, ১০ জন পুরুষ ও দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করা হয়।
তারা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়া কাজের সন্ধানে ভারতে যায়। সোমবার ফেরত আসার সময় তাদের আটক করে বিজিবির টহল দল।’
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আটকরা গত দুই থেকে ১০ বছর পূর্বে কাজের সন্ধ্যানে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়। একপর্যায়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা।
পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে সোমবার ভোরে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করলে তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে আটক ২৭ জনকে উপজেলা প্রশাসনের ডাকবাংলোতে পুলিশ পাহারায় থাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পরিচয় যাচাই হলে তাদের পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com