মতলব দক্ষিণে ১০৫ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি | ৩ মে ২০২৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৩ মে) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের চারটভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি তিন কক্ষবিশিষ্ট ভবনের দক্ষিণ পাশের একটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির বাসিন্দা মো. সবুজ মিয়া (৪৫) ও তার ছোট ভাই মো. তমিজ মিয়া (৩৭) কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে সবুজ মিয়ার কাছ থেকে ৭৩ পিস এবং তমিজ মিয়ার কাছ থেকে ৩২ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১০৫ পিস।
গ্রেপ্তারকৃত দুই সহোদর চারটভাঙ্গা গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়ের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com