মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশির সময় প্রায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ও রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক রানা খান (২৬) ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা এবং লালন খানের ছেলে।
ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও কল্লোল কুমার ভট্টাচার্য্য জানান, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। এ সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাইয়ের চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে যান।
তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেল চালক রানা খানকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উদ্ধারকৃত গাঁজাসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়।
মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com