মধুখালীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. রাজিব শেখ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।
আটক রাজিব শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার কানাইপুর এলাকার মৃত সুলতান শেখের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজিব শেখ দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সংস্থাটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com