মধুখালী ও বোয়ালমারী থানাকে দুটি গাড়ি দিল পান্না গ্রুপ
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার বিশেষ উদ্যোগে মধুখালী ও বোয়ালমারী থানার কার্যক্রমকে আরও গতিশীল করতে দুটি গাড়ি প্রদান করেছে পান্না গ্রুপ।
গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে মধুখালী থানার জন্য একটি এবং বোয়ালমারী থানার জন্য একটি গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পান্না গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার লোকমান হোসেনের ছেলে আরিয়ান খান উপস্থিত থেকে গাড়ি হস্তান্তর কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি সংশ্লিষ্ট দুই থানার কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, নতুন এই যানবাহন দুই থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জরুরি সেবা প্রদান এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয়রা পান্না গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের এমন সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জনসেবার মান উন্নয়নে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com