মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৪ নভেম্বর মঙ্গলবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি'র উদ্যোগে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা হয় । প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিএফজি'র উপদেষ্টা আমিনুর রহমান সরকার দোলন।
প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতার কারণ, ধরন, ফলাফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর আরিফুর রহমান ভূঞা, এমদাদুল হক টিটো, সাইদুর রহমান তসলিম, নার্গিস সুলতানা, ওয়েভ কো-অর্ডিনেটর মাসুদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ ও উইম্যান এগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com