দেশব্যাপী মবসন্ত্রাস বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তার সাত বছরের কন্যা আয়েশা সানজুকে হত্যাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে ছাত্রদল।
এ সময় তারা 'ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ'; 'সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার'; 'মবসন্ত্রাসের ঠিকানা, এই বাঙলায় হবে না'- এমন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com