1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২ সময়

ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ সদর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করে ফুলেল শুভেচছা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি ইয়াকুব সাইদ, সহ-সভাপতি মুফতি এমদাদুল হক, জয়েন সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল।

ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি আজিজুল হক,ইসলামী শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আশেকে মোস্তফা, ইসলামী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, হারুন অর রশিদ মাস্টার, শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ ফারুক মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd