ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ৯ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব, বিজিবি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
তিনি আরও বলেন, যানবাহন চলাচল, কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদেরও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com