ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"এ প্রতিপাদ্য কে নিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে নগরীর টাউন হল ভাষা সৈনিক এম. শামসুল হক মুক্ত মঞ্চে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভূক্তিকরণ) প্রকল্প এর উদ্যোগে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজিয়া নূর লিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীকে সমাজের অংশ হিসেবে সমান মর্যাদায় দেখতে হবে। নারীকে দুর্বল মনে করার প্রবণতা সমাজ থেকে দূর করতে না পারলে সহিংসতা রোধ সম্ভব নয়। বিভিন্ন এনজিও ও মহিলা বিষয়ক সংস্থা আছে যারা নারী নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তিনি আরো বলেন, আমাদের সমাজে নারীদের ক্ষমতায়ন বাড়লে নারী নির্যাতনের হার অনেকাংশে কমে যাবে। তাই পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীদেরও কাজ করার জন্য আগ্রহী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, সমাজের সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত অতিথিগণ এ দিবস উপলক্ষ্যে আয়োজিত আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য উপভোগ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com