ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে সারা দেশের ন্যায় ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৯ মে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি ভবন তেজগাঁও ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি । এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ।
ভূমি মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। এই মেলায় জনগণ সরাসরি ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ , মৌজা ম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।
ভূমিসেবা মেলা উদ্বোধনের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর অনুষ্ঠানের উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com