হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৩০ মে) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুদের একজন কিশোরগঞ্জের চৌদ্দশত ইউনিয়নের গাবতলি বাজার এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। গত ২২ মে দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়া, হৃদরোগজনিত জটিলতা ও মেনিনজাইটিসে আক্রান্ত ছিল।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার সাড়ে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গত ২৫ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৮ শিশু ভর্তি হয়েছে।
বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।
অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে ৩০ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৫৪৯ শিশু।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com