1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২ সময়

ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সিয়াম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

 

আজ ১ মে শুক্রবার ভোর ৪টার দিকে সিয়াম কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

 

জেলার মুক্তাগাছা উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে

 

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলায় অংশগ্রহণ করতে রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। মেলায় বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কথাবার্তার একপর্যায়ে সিয়ামকে এলোপাতাড়ি বেদম মারধর করা হয় তার মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে।

 

এই ঘটনায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে সিয়ামের মৃত্যু হয়।

 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd