ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে
মকবুল হোসেন,
ময়মনসিংহর জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা আজ ২০মে বুধবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় এপ্রিল/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন-
১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার-মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।
২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৩। শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এসআই(নিরস্ত্র)/ মোঃ আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
৪। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ রাকিব খান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
৫। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার- এসআই(নিরস্ত্র)/ মোঃ সাফায়েত হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
৬। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।
কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৩ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার । উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com