ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ ১২জানুয়ারী সোমবার সকাল ৭.৩০ টায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান । পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ । মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com